দুর্নীতির অভিযোগ থাকায় খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।দুর্নীতির অভিযোগ থাকায় খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।